1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে ৫৯ বিজিবি

  • বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে ৫৯ বিজিবি

ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি শিবগঞ্জ সোনামসজিদ সীমান্তে এ যাবৎকালের সবচেয়ে বড় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি দপ্তরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা জানান।

এ-সময় উপস্থিত ছিলেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এবং উপ-অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েস।

সংবাদ সম্মেলনে জানায় গত বুধবার ২০ ডিসেম্বররহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে অত্র ব্যাটালিয়নের চকপাড়া বিওপির সীমান্তের উনিশবিঘী’র একটি আমবাগানে চোরাকারবারীদেরকে চ্যালেঞ্জ করলে তারা ১টি বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে ৬টি বিদেশী পিস্তল, ১২টি ম্যাগাজিন, ২৩৬ রাউন্ড পিস্তলের গুলি, ৫১ রাউন্ড মেশিনগানের গুলি এবং ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

অপর অভিযানে অত্র ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস এর নেতৃত্বে সোনামসজিদ কয়লা বাড়ী বিজিবি’র ভেহিক্যাল স্ক্যানার চেকপোষ্টে একটি সিএনজি তল্লাশীকালে একজন মহিলা যাত্রীর নিকট থাকা একটি পলিথিন ব্যাগে শুটকির মধ্যে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ৬রাউন্ড গুলি পাওয়া যায়। উক্ত মহিলা যাত্রী শিবগঞ্জ উপজেলার পশ্চিম চন্ডিপুর গ্রামের হুমায়ুন কবির এর মেয়ে রুমি বেগম (৩০) কে আটক করা হয়।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় আটককৃত আসামির বিরুদ্ধে মামলা ও হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে এসব কথা জানায়।প্রসঙ্গগত উল্লেখ্য, রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি গত ১১ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১১ জন আসামি সহ দেশি-বিদেশি ২০টি পিস্তল, ৩৭৩ রাউন্ড গুলি এবং ৩২ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews