1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ডোপিং কাণ্ডে জিম্বাবুয়ের ২ ক্রিকেটার নিষিদ্ধ

  • বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৬ বার পড়া হয়েছে

ডোপিং কাণ্ডে জিম্বাবুয়ের ২ ক্রিকেটার নিষিদ্ধ

বিশ্ব ক্রিকেটে যেন অন্ধকার সময় পার করছে জিম্বাবুয়ে দল। মাঠের পারফরম্যান্সে হতাশার বৃত্ত থেকেই বের হতে পারছে না তারা। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ওঠার যোগ্যতা অর্জন করতে পারেনি আফ্রিকার দেশটি। উগান্ডা ও নামিবিয়ার মতো দলের কাছে হেরে সেই যাত্রা থেকে ছিটকে গেছে তারা।

এমন পরাজয়ের দায় কাঁধে নিয়ে একদিন আগেই পদত্যাগ করেছেন প্রধান কোচ ডেভ হটন। এবার দেশটির দুই তারকা ক্রিকেটার অ্যান্টি ডোপিং টেস্টে পজিটিভ হওয়ায় নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। ওই দুই ক্রিকেটার হচ্ছেন অলরাউন্ডার ওয়েসলি মাধভেয়ার ও ব্র্যান্ডন মাভুতা। যদিও সেই নিষিদ্ধের মেয়াদ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ক্রীড়াভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। জিম্বাবুয়েইন এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে অ্যান্টি ডোপিং নিয়ম ভাঙার অভিযোগ ওঠার পর তাৎক্ষণিক অভ্যন্তরীণ পরীক্ষা করা হয়। সেখানে ফলাফল পজিটিভ আসার পরই দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, দুই ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে। যদিও এখনও তাদের শুনানি বাকি আছে, আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। জেডসির শৃঙ্খলা কমিটির সঙ্গে ওই ক্রিকেটারদের সভা হবে, সেখানে তাদের নিষেধাজ্ঞার মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে সদ্য শেষ হওয়া ঘরের মাঠের আয়ারল্যান্ড সিরিজে মাধভেয়ার ও মাভুতা দুজনেই জিম্বাবুয়ে দলে ছিলেন ছিলেন। যেখানে ব্যাটসম্যান মাধভেয়ার তিনটি টি-টোয়েন্টি ও অলরাউন্ডার মাভুতা ছিলেন এক টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় সিরিজেই জিম্বাবুয়ে তিক্ত হারের স্বাদ পেয়েছে।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাভুতার। এরপর থেকে তিনি এখন পর্যন্ত ৪টি টেস্ট, ১২ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অন্যদিকে, মাধভেয়ারের আন্তর্জাতিক অভিষেক হয় ২০২০ সালে। এখন পর্যন্ত দুটি টেস্ট, ৩৬টি ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যানের।

এই দুজনের নিষিদ্ধের খবর এমন সময়ে এলো যখন জিম্বাবুয়ে ক্রিকেটে এখনও কোচের পদত্যাগের ধাক্কা সামলে উঠতে পারেনি। ধারাবাহিক ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করা জিম্বাবুয়ে কোচ হটন ইএসপিএন ক্রিকইনফোকে বলেন— ‘মনে হচ্ছে তারা (ক্রিকেটারদের) আর আমার কথায় সাড়া দিচ্ছে না।’

এদিকে, আগামী মাসেই (জানুয়ারি) শ্রীলঙ্কার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে জিম্বাবুইয়ানরা। হটনের হঠাৎ বিদায়ে বাকি কোচিং স্টাফদের অধীনে তাদের আসন্ন সিরিজ খেলার কথা রয়েছে।

তবে সাবেক এই প্রধান কোচের এখনও দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে থাকার কথা রয়েছে, এবার আর কোচ নয়— ক্রিকেটারদের উন্নয়নে কাজ করবেন তিনি।

সূত্র: আরটিভি লাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews