1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মাঝিসহ নিহত ২

  • বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৮ বার পড়া হয়েছে

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মাঝিসহ নিহত ২

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস :

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক ঘটনায় সশস্ত্র সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে হেড মাঝিসহ ২ জন রোহিঙ্গা নিহত হয়েছে।

২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ২ টা ও ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার ইরানি পাহাড় ১৭ নম্বর ক্যাম্পে সি ব্লক ও মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ হত্যাকান্ড দুটি ঘটে।

নিহতরা হলেন,১৭ নম্বর ক্যাম্পের ৭৮/সি-ব্লকের মৃত মোহাম্মদ আমিন এর ছেলে আব্দুল্লাহ (২৩) ক্যাম্প -৪ এক্সঃ মধুরছড়া এফ-ব্লকের মৃত ছৈয়দ আহাম্মদ এর ছেলে নাদির হোসেন (৩৯)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত ২ টার দিকে একদল দুষ্কৃতকারী ৪ নম্বর মধুরছড়া ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি নাদির হোসেনকে ঘর থেকে ডেকে রাস্তায় নিয়ে গিয়ে উপুর্যুপরি ছুরিকাঘাত ও গুলি করে।

অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই মারা যায় তিনি। নাদির হোসেন ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি (কমিউনিটি লিডার)।অপর দিকে একই দিন ভোরে ইরানি পাহাড় ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে ৫/৬ জনের একদল রোহিঙ্গা সন্ত্রাসী ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আমিনের পুত্র আব্দুল্লাহকে ঘর থেকে অস্ত্রের মুখে বের করে পাশে বাজারের রাস্তায় নিয়ে আসে। সন্ত্রাসীরা এক পর্যায়ে আব্দুল্লাহকে রাস্তায় ফেলে বুকে উপুর্যুপরি গুলি করে।

খবর পেয়ে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা সটকে পড়ে। পুলিশ গুরুতর আহত গুলিবিদ্ধ আব্দুল্লাহকে ক্যাম্পের একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহত রোহিঙ্গা যুবক আব্দুল্লাহ ও হেড মাঝি নাদিম হোসনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন।

ওসি শামীম হোসেন আরও জানান ঘটনার পর পরই উক্ত এলাকায় এপিবিএন পুলিশের টহল বাড়ানো হয়েছে। ক্যাম্পে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে রোহিঙ্গা ভিত্তিক সন্ত্রাসী গ্রুপের সদস্যরা এই হত্যাকান্ড দুটি সংঘটিত করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন ক্যাম্পে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত এপিবিএন পুলিশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews