1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

জার্মানিতে বিজয় দিবসে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

  • বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৫ বার পড়া হয়েছে

জার্মানিতে মহান বিজয় দিবসে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) জার্মানির ডুসেলডর্ফে স্থানীয় একটি কনভেনশন হল রুমে বেলা ১২টায় অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় রাত নয়টায়। এতে বাংলাদেশসহ অন্যান্য দেশ মিলিয়ে দুইশতাধিক নাগরিক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়।এসময় অনুষ্ঠানে বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন বিদেশিদের মাঝে। জার্মানিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে এ বিষয়ে জানান দেওয়া হয়।

এ প্রথমবারের মতো ডুসেলডর্ফে এরকম আয়োজনের ব্যবস্থা করা হয়। বিশেষ করে বিদেশের মাটিতে বেড়ে ওঠা শিশুরা যেন বাংলা ভাষার শিকড় কখনও ভুলে না যায় সেজন্য স্থানীয় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা এ উদ্যোগ নেন।

মাহজাবিন চৌধুরীর সার্বিক সহযোগিতায় উদ্যোক্তাদের মধ্যে ছিলেন, জেরিন ফাতেমা, তাসমিয়া, রবি, বসি, তৌফিক, আহমেদসহ অন্যান্যরা।

dhakapost

বিশেষ ফ্যাশন শোর মাধ্যমে বিদেশিদের মাঝে দেশীয় সংস্কৃতি তুলে ধরে শাড়ি মার্ট। অনুষ্ঠানে দেশীয় হরেকরকম পিঠা প্রদর্শন করা হয় স্থানীয় ও বিদেশিদের মাঝে। পরে সাংস্কৃতিক ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। লাইভ কনসার্টে গান পরিবেশন করেন নিরুদ্দেশ ব্যান্ডের জাফর, নিপুন ও আকিব।

আয়োজক জেরিন ফাতেমা বলেন, আমরা যারা বহির্বিশ্বে অনেক বাংলাদেশি রয়েছি তাদের দেশীয় সংস্কৃতির মাধ্যমে দেশকে উপস্থাপন করা উচিত। ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবসের যে তাৎপর্য তা বিদেশিদের মাঝে তুলে ধরা একান্ত দায়িত্ব বলে মনে করি। সবাই জানুক কত ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি।

-অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews