1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে যুবককে পিটিয়ে হত্যা

  • মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২২১ বার পড়া হয়েছে

খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে যুবককে পিটিয়ে হত্যা

ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইলে খেলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবকের নাম রিফাত (১৯) তালুকদার। সে উপজেলার সরাশাক গ্রামের হেলাল তালুকদারের ছেলে। এ বিষয়ে ঘাটাইল থানায় মামলা করেছে নিহতের পরিবার।

মামলার বিবরণ ও স্থানীয়রা জানায়, গত ১৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সরাশাক গ্রামের স্থানীয় আব্দুল লতিফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যান রিফাত তালুকদার (১৯)।

খেলার এক পর্যায়ে কথা কাটাকাটি হয় মো.রবিন ও তার অন্যান্য সঙ্গীদের সঙ্গে। রিফাত কথা না বাড়িয়ে স্কুল মাঠ থেকে চলে গিয়ে স্কুলের পাশের দোকানে বিশ্রাম নিচ্ছিলেন। 

এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় সরাশাক গ্রামের কাদের মন্ডলের ছেলে মো.রবিন (২৬), মো.আবিদ (২২), মো.আজমীর ও জয়নাল আবেদিনের ছেলে শাহপরান (২০)। এতে রিফাত গুরুতর আহত হয়।

এ ঘটনার খবর শোনে তার ভাই ইমন ও আব্দুল্লাহ এগিয়ে আসলে তাদের উপর হামলা চালিয়ে তাদের আহত করে চলে যায় তারা। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  জরুরি বিভাগের চিকিৎসক রিফাত ও আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

টাঙ্গাইল হাসপাতালে রিফাতের অবস্থার অবনতি হলে শনিবার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান।

 মেডিকেলের আইসিওতে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে মারা যান। ঘটনার দিনই ঘাটাইল থানায় নিহত রিফাতের ভাই ইমন তালুকদার বাদী হয়ে মামলা করেন।

ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া  বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। মঙ্গলবার বিকালে ঘটনার সঙ্গে জড়িত জয়নাল আবেদিনকে আটক করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews