1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিরাজগঞ্জে ট্রাক- মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ ৫জন আহত

  • মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে ট্রাক- মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ ৫জন আহত

মো:দিল,সিরাজগঞ্জ অফিস :

সিরাজগঞ্জে চালবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের বারাকান্দি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ শহর থেকে কড্ডামুখী ব্যাংকের টাকা বহনকারী একটি মাইক্রোবাস বারাকান্দি পৌঁছালে শহরগামী সরকারি চালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।

মাইক্রোবাসটি ছিটকে সড়কের পাশে চলে যায়। পরে মাইক্রোবাসে থাকা আহতদের উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়।

আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই সড়কে বেশ কিছুক্ষণ সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রাক ও মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews