1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পোকার আক্রমণে দুশ্চিন্তায় ভূট্টা চাষিরা

  • মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৯ বার পড়া হয়েছে

পোকার আক্রমণে দুশ্চিন্তায় ভূট্টা চাষিরা

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর টাঙ্গাইল অফিস : 

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন শুধুই ফসলের মাঠ। যতদূর চোখ যায় শুধু ভুট্টা গাছের পাতায় সবুজের সমারোহ। আবহাওয়া অনূকূলে থাকলে চলতি বছরে ভুট্টার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন চাষিরা।

কিন্তু কৃষকদের এমন স্বপ্ন ভঙ্গ করে দিচ্ছে আর্মিওয়ার্ম নামে এক জাতের ক্ষতিকারক পোকা। কীটনাশক ব্যবহার করেও ক্ষতিকর এ পোকা দমন করতে পারছেন না চাষিরা। ফলে দুশ্চিন্তায় পড়েছে এখানকার ভুট্টা চাষিরা।

সরেজমিনে গিয়ে দেখে যায়- উপজেলার গাবসারা ইউনিয়নের চরগাবসারা, কালিপুর, জয়পুর, রেহাইগাবসার, চন্ডীপুর, রুলীপাড়া, পুংলীপাড়াসহ অর্জুনা ও নিকরাইল ইউনিয়নের যমুনার চরে ভুট্টার জমিতে ভোর থেকে চরাঞ্চলের কৃষকেরা ভুট্টা গাছের পরিচর্যা করছেন।

কেউ কেউ পোকা দমন করার জন্য কীটনাশক দিচ্ছে। এদিকে পোকা দমনে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠ পর্যায়ে পরিদর্শন সহ সকল প্রকার পরামর্শ দিয়ে যাচ্ছেন।

চরাঞ্চলের ভুট্টা চাষি মিল্টন তালুকদার বলেন- গত বছর আমি প্রায় ৩০ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলাম। ভুট্টার বাম্পার ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় এবছর প্রায় ৩৮ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। কিন্তু হঠাৎ করে ক্ষতিকারক পোকার আক্রমণ ভুট্টা গাছের অনেক ক্ষতি হয়েছে। যার কারণে অনেকটাই চিন্তিত রয়েছি।

রুলীপাড়া গ্রামের ভুট্টা চাষি নাজিম উদ্দীন বলেন- ভুট্টা গাছ যখনি বেড়ে উঠতে শুরু করেছে ঠিক তখনি পোকার আক্রমণে গাছগুলো দুর্বল করে ফেলেছে। এবছর আমরা ভুট্টার ভালো ফলন পাবো কিনা তা নিয়ে চিন্তায় রয়েছি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বছর যমুনা চরাঞ্চল সহ উপজেলায় ৩ হাজার ১০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়। বাম্পার ফলন ও দাম ভালো পাওয়ায় এবছর আরো ৪০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আরিফুর রহমান বলেন- পোকার আক্রমণ নিয়ে চাষিদের দুশ্চিন্তার কিছু নেই। আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত ভুট্টার মাঠ পরিদর্শন সহ নিয়মিত পরামর্শ দিয়ে আসছেন।

সঠিক নিয়মে কীটনাশক ব্যবহারে পোকার উপদ্রব হ্রাস করা সম্ভব। এছাড়া ঘন কুয়াশার ও শৈত্য প্রবাহ আর কয়েকদিন থাকলে পোকার উপদ্রব এমনিতেই কমে যাবে। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews