জেলগেটে ৩শ’ পিস ইয়াবাসহ প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম (৫৯) গ্রেপ্তার হয়েছেন। গাজীপুরের কাশিমপুর উচ্চ নিরাপত্তার কেন্দ্রীয় কারাগারে এ ঘটনাটি ঘটেছে। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে কারাগারে প্রবেশের সময় অন্য কারারক্ষীরা তাকে তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম চাঁদপুর মতলব উপজেলার আদলবিটি গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
কারা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, সোমবার দুপুর ১২টার দিকে কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম হাইসিকিউরিটি কারাগারের ভেতরে প্রবেশ করতেপ’রণ। এ সময় নিয়ম অনুযায়ী অন্য রক্ষীরা তাকে দেহ তল্লাশি করেন।
পরে তার ইউনিফর্মের প্যান্টের ডান পকেট থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার হয়। এরপর তাকে আটক করে ইয়াবাসহ কোনাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কাশিমপুর কারাগারের সুপার সুব্রত কুমার বালা জানান, তল্লাশি ছাড়া কাউকে কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তিনি কারারক্ষীদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। তাকে তল্লাশি করা হয়।
তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

অনলাইন ডেস্ক
Leave a Reply