1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

রাজধানীতে ট্রেনে আগুন দিলো দুর্বৃত্তরা,নিহত ৪

  • মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৮২ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁও স্টেশনে নেত্রকোনা থেকে ছেড়ে আসা ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে এক নারী ও তার শিশুসন্তানসহ ওই ট্রেনের চার যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।

নিহতদের দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— নাদিরা আক্তার পপি (৩২) ও তার ৩ বছরের ছেলে ইয়াছিন। বাকি দুজন পুরুষ, তাদের পরিচয় জানা যায়নি। মরদেহগুলো উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান শিকদার জানিয়েছেন, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টা ৪ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে তিনটি ইউনিট গিয়ে সকাল ৬ট ৪৫ মিনিটে আগুন নির্বাপণ করে। নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটির তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

ট্রেনে-আগুন

ট্রেনের বগিতে জ্বলছে আগুন (ছবি: সংগৃহীত)

তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন যাত্রীদের বরাত দিয়ে জানান, ট্রেনটি বিমানবন্দর স্টেশন পার হয়ে খিলক্ষেতে এলে বগিগুলোতে আগুন দেখতে পান যাত্রীরা। তারা চিৎকার শুরু করলে শুনতে পেরে চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামান।আগুন নেভানোর পর ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews