বিজ্ঞ আদালতের আদেশক্রমে চলাচলের পথে প্রতিবন্ধকতা অপসারণ করে উম্মুক্ত করে দিলেন লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।
ঘটনাটি ঘটেছে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিবিবিলা এলাকায়।
ঘটনাস্থলে গিয়ে জানা যায় চরম্বা ৪নং ওয়ার্ডের বিবিবিলা এলাকার বাসিন্দা স্বপন দাশ, সে পেশায় একজন স্বাস্থ্যকর্মি। পরিবার পরিজন নিয়ে বিবিবিলা থাকে।
তবে তার প্রতিবেশী ডাঃ অনিল নাথ তার চলাচল পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসতেছে দীর্ঘদিন ধরে এক পর্য্যায়ে চলাচল পথ বন্ধ করে দেয়।
ফলে স্বপন দাশ ও তার পরিবারকে অতি কষ্টে অন্যের জমি দিয়ে চলাচল করতে হয়। তাই স্বপন দাশ বাধ্য হয়ে চলাচল পথ উম্মুক্ত করে দেওয়ার জন্য ফৌজদারী কার্য্যবিধির ১৪৭ ধারায় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।
বিজ্ঞ আদালত বিষয়টি তদন্ত করার জন্য লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশ দিলে তদন্তক্রমে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন প্রেরণ করলে।
প্রতিবেদন প্রাপ্তে ২৩ নভেম্বর বিজ্ঞ আদালতের আদেশক্রমে লোহাগাড়া সহকারী কমিশনার ( ভূমি)আজ সোমবার বেলা ২টার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা পুলিশের সহযোগিতায় চলাচল পথে প্রতিবন্ধকতা অপসারণ পূর্বক চলাচল পথ উম্মুক্ত করে দেন।
এসময় এসআই রাইহান ও তার সঙ্গীয় ফোর্স সহ এলাকার গন্য মান্য লোকজন উপস্থিত ছিলেন।
স্বপন কান্তি নাথ তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন,আমি এসি ল্যান্ড মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানায়।




Leave a Reply