1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ঔদ্ধ্যত্ত দেখানো গোমস্থাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা বেফাঁস কথা বলে বিপাকে

  • সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৭ বার পড়া হয়েছে

ঔদ্ধ্যত্ত দেখানো গোমস্থাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা বেফাঁস কথা বলে বিপাকে

ফয়সাল আজম অপু, চাপাইনবয়াবগঞ্জ অফিস  :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র এমপি প্রার্থীর উদ্দেশে ‘তাকে শেষ করে দিতে হবে’ বলে মন্তব্য করে বিপাকে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থীর সমর্থক গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা।

তার এ আপত্তিকর বক্তব্য নজরে আসায় তাকে ও নৌকার এমপি প্রার্থী মু. জিয়াউর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছিলেন নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সাইফুল হক।

পরে সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে আদালতে গিয়ে ভুল স্বীকার করে এমন আর করবেন না বলে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন বর্তমান এমপি ও উপজেলা চেয়ারম্যান।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এর আগে রোববার রাতে তাদের শোকজ করা হয়।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  মু. জিয়াউর রহমান জানান, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাসকে গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা হত্যার হুমকি দেননি। তার রাজনৈতিক ক্যারিয়ার যেন শেষ হয়ে যায় এমনটি বলতে চেয়েছিলেন।

তারপরও তিনি (জিয়া) ও উপজেলা চেয়ারম্যান ভবিষ্যতে নির্বাচনের সব আচরণবিধি ঠিকমতো মেনে চলার অঙ্গীকার করে লিখিত বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে তাদের অভিযোগ থেকে দায়মুক্তি দেওয়া হয়।

গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) গোমস্তাপুর উপজেলার নওদিয়ারী এলাকায় এক নির্বাচনী সভায় গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাসকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয় জেলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews