লোহাগাড়া (চট্টগ্রাম):পথে প্রতিবন্ধকতা সভ্য সমাজে মোটেই কাম্য নহে বিজ্ঞ আদালতের আদেশ ক্রমে চালচল পথ উম্মুক্ত করে দিল লোহাগাড়া সহকারী কমিশনার ( ভূমি) নাজমুন লায়েল।
দীর্ঘ কয়েক মাস ধরে চলাচলের পথ বন্দ করে একটি পরিবার কে জিম্মি করে রাখে প্রতিবেশিরা,
ঘটনাটি ঘটেছে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিবিবিলা এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিবিবিলা এলাকার বাসিন্দা স্বপন দাস, সে পেশায় একজন স্বাস্থ্যকর্মি। পরিবার পরিজন নিয়ে বিবিবিলা থাকে।
তবে তার প্রতিবেশী ডাঃ অনিল নাথ তার চলাচল পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এক পর্য্যায়ে পুরোপুরি চলাচল পথ বন্ধ করে দেয়। যেকারনে স্বপন দাস ও তার পরিবারকে অতি কষ্টে অন্যের জমি দিয়ে চলাচল করতে হয়।
এমন অবস্থায় স্বপন দাশ বাধ্য হয়ে চলাচল পথ উম্মুক্ত করে দেওয়ার জন্য ফৌজদারী কার্য্যবিধির ১৪৭ ধারায় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।
বিজ্ঞ আদালত বিষয়টি তদন্ত করার জন্য লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) কে প্রেরণ করেন। তদন্তক্রমে লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি ) বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন প্ররণ করেন। প্রতিবেদন প্রাপ্তে ২৩ নভেম্বর বিজ্ঞ আদালত আদেশ প্রচার করেন।
আদালত আদেশে উল্লেখ করেন, এসি ল্যান্ড লোহাগাড়ার উপস্থিথিতে ওসি লোহাগাড়া চলাচলের পথের প্রতিবন্ধতা অপসারনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
আদেশের মর্মমতে লোহাগাড়া সহকারী কমিশনার ( ভূমি)আজ সোমবার বেলা ২টার সময় ঘটনাস্থল তথা চরম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিবিবিলা এলাকায় উপস্থিত হয়ে থানা পুলিশের সহযোগিতায় চলাচল পথে প্রতিবন্ধকতা অপসারণ পূর্বক চলাচল পথ উম্মুক্ত করে দেন।
এসময় লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) এর সাথে কানুনগো সহ অফিসের কর্মচারী, এস আই রাইহান সঙ্গীয় ফোর্স সহ এলাকার লোকজন উপস্থিথ ছিলেন। স্বপন কান্তি নাথ তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন,আমি এসি ল্যান্ড মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি।




Leave a Reply