1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রস্তুতি নিচ্ছেন শাবনূর, ফিরছেন চলচ্চিত্রে

  • রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে

প্রস্তুতি নিচ্ছেন শাবনূর, ফিরছেন চলচ্চিত্রে

ঢালিউড আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শাবনূর। বর্তমানে লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততায় নিজেকে না জড়ালেও ভক্তদের ভালোবাসায় বরাবরই সিক্ত হন এ নায়িকা। বড় পর্দায় অভিষেকের পর প্রায় দুই দশক ঢালিউডে রাজত্ব করেছেন তিনি।

বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন এই নায়িকা। দীর্ঘ তিন বছর পর সম্প্রতি ঢাকায় এসেছেন এই নায়িকা। রোববার (১৭ ডিসেম্বর) তার জন্মদিন। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানাতে বাসায় ছুটে যাচ্ছেন তার শুভাকাঙ্ক্ষীরা।

জন্মদিন নিয়ে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে শাবনূর বলেন, সবাই আমাকে এখনো এতটা ভালোবাসে, এই দিনে সেটা আবার নতুন করে উপলব্ধি করছি। রাত ১২টা বাজতে না বাজতেই ফোনে এসএমএস আসে, অনেকে কথাও বলে। ফেসবুকে কত সুন্দর সুন্দর কথা লেখে। সহকর্মীদের ভালোবাসায়ও আমি মুগ্ধ।

কেউই আমাকে বুঝতে দেয় না, অনেক দিন কাজে নেই। দেশের মানুষের মনে শাবনূর হয়ে জায়গা করতে পেরেছি। সবাই আজও নিঃস্বার্থভাবে ভালোবাসে, এর চেয়ে বড় অর্জন আর কী-বা হতে পারে। ফেলে আসা জীবনের দিকে তাকালে দেখতে পাই, আমি যা চেয়েছি, তার চেয়ে অনেক বেশি পেয়েছি। মানুষের এই ভালোবাসা আমাকে আপ্লুত করে।

নতুন সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরছেন বলে জানিয়েছেন শাবনূর। এরই মধ্যে কয়েকটি সিনেমার গল্প নিয়ে বসেছেন বলে জানা যায়। শাবনূর জানান, নতুন সিনেমার বিষয়ে কথাবার্তা চলছে।

সিনেমার গল্পও শুনছেন। প্রায় প্রতিদিনই বনানীতে একটি প্রযোজনা সংস্থার অফিসে নতুন গল্পের ঘষামাজা চলছে, পরিচালকের সঙ্গে শলাপরামর্শ করছেন, চলছে রিহার্সালও।

এদিকে শাবনূর ফেসবুক পেইজে রোববার (১৭ ডিসেম্বর) একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লিখেন, “মাতাল হাওয়া” চলচ্চিত্র নিয়ে ফিরছেন শাবনূর! ছবিতে নায়ক হিসেবে মাহফুজ আহমেদ ও পরিচালক হিসেবে থাকছেন চয়নিকা চৌধুরী।

শোনা যাচ্ছে আগামী বছরের দুই ঈদের যেকোনো একটিতে শাবনূরকে চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে।

প্রসঙ্গত, শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘পাগল মানুষ’।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews