1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফের উত্তরা এক্সপ্রেস ট্রেনে আগুন: দুর্বৃত্তদের কারসাজি?

  • শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৬ বার পড়া হয়েছে

জয়পুরহাটে উত্তরা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। আগুনে ট্রেনের একটি বগির কয়েকটি সিট পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার বিষয়ে সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, রাজশাহী স্টেশন থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট স্টেশন পৌঁছালে একটি বগিতে আগুন দেখেন যাত্রীরা। পরে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আগুন নিভিয়ে ফেলে। ধারণা করা হচ্ছে জয়পুরহাট স্টেশনে আসার আগ মুহূর্তে ট্রেনের একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, এ ঘটনার আধাঘন্টা পর ট্রেনটি স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।

জয়পুরহাট স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ট্রেনটি জয়পুরহাট স্টেশনে এসে থামলে একটি বগিতে আগুন দেখে যাত্রীরা ছোটাছুটি করতে থাকে। পরে যাত্রী ও রেলকর্মীরা মিলে আগুন নিভিয়ে ফেলে।

এই ঘটনায় দুর্বৃত্তদের কারসাজির সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। আগুন লাগার কারণ হিসেবে ইলেকট্রিক শর্ট সার্কিট বা কেরোসিন দিয়ে আগুন দেওয়ার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

ঘটনার তদন্ত করে দুর্বৃত্তদের চিহ্নিত ও আইনের আওতায় আনা জরুরি বলে মনে করা হচ্ছে।

-অনলােইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews