শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে কুতুবপুরের পাঁচতলা একটি ভবনের একটি কক্ষ থেকে এক বৃদ্ধের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধ নারায়ণগঞ্জের সদর উপজেলার আব্দুর রাজ্জাক (৫০)
নিহত আব্দুর রাজ্জাক শরিয়তপুরের জাজিরা উপজেলার মালকান্দি গ্রামের মৃত আবুল খার ছেলে। তিনি ফতুল্লায় একটি মুদি দোকান চালাতেন।
নিহতের ছেলে আকাশ জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে দোকান থেকে বাসায় এসে দেখতে পান, রুমের তালা লাগানো। তিনি মনে করেন, বাবা বাড়িতে নেই। তাই বন্ধুর বাড়িতে চলে যান। সকালে এসে তালা ভেঙে রুমে ডুকে দেখতে পান, হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ খাটের ওপরে পড়ে রয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,
পূর্ব শত্রুতার জের ধরে রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে।ওসি আরও বলেন, নিহতের ছেলে আকাশের বরাত দিয়ে জানা গেছে, তার বাবার সঙ্গে এলাকার কয়েকজনের পূর্ব শত্রুতা ছিল। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

অনলাইন ডেস্ক
Leave a Reply