পঞ্চগড় জেলার বোদা থানার অভিযানে ১৪ ডিসেম্বর ৫ গ্রাম হিরোইনসহ ১ মাদক কারবারিকে আটক করেছে বোদা থানা পুলিশ।
আটক মাদক কারবারি সুর জামাল ওরফে সবুজ (২৬) একই এলাকার মোজাহারুল ইসলামের ছেলে।
ওসি মোজাম্মেল হকের দিক নির্দেশনায় এসআই রাজ্জাকের নেতৃত্বে বোদা পৌরসভার সৌরভ বর্মনের ফার্নিচারের দোকানের সামনে থেকে সুর জামাল ওরফে সবুজ নামে এক মাদক কারবারিকে ৫ গ্রাম হিরোইনসহ আটক করা হয়।
বোদা থানার ওসি মোজাম্মেল হক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সুর জামাল ওরফে সবুজকে হিরোইনসহ আটক করা হয় পরে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে চালান দেয়া হয়েছে।




Leave a Reply