1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লোহাগাড়ার কর্মরত সাংবাদিকদের সাথে সাদ গ্রুপের ডিএমডি নূরে ইয়াসমিন ফাতিমা’র মতবিনিময়

  • মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৭ বার পড়া হয়েছে

লোহাগাড়ার কর্মরত সাংবাদিকদের সাথে সাদ গ্রুপের ডিএমডি নূরে ইয়াসমিন ফাতিমা’র মতবিনিময় 

মাহমুদুল হক চৌধুরী চট্টগ্রাম,চট্টগ্রাম অফিস :

চট্টগ্রাম লোহাগাড়া উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছেন দেশের সনামধন্য ব্যবসায়ীক প্রতিষ্ঠান নোমান গ্রুপ’র চেয়ারম্যান নুরুল ইসলামের সুযোগ্য কন্যা ‘সাদ গ্রুপ’র ডিএমডি শিল্পোদ্যোক্তা নূরে ইয়াসমিন ফাতিমা। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার আধুনগরে নুরুল ইসলাম মঞ্জিলে এ মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। মতবিনিময় শেষে উপস্থিত সকলের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সাদ গ্রুপের ডিএমডি নূরে ইয়াসমিন ফাতিমা বলেন,সাংবাদিকরা জাতির বিবেক। দেশ ও সমাজ উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে সকল সাংবাদিক সংগঠনকে এক হয়ে কাজ করতে হবে। 

একটি সমাজ ও দেশের কল্যাণে সাংবাদিকদের অনেক অবদান রয়েছে। আমি শহরে থাকলেও গ্রামের মানুষের প্রতি অনেক মায়া আন্তরিকতা রয়েছে। আমি গ্রামে এসে এলাকার মানুষের পাশে থাকার জন্য চেষ্ঠা করি। সে ক্ষেত্রে আপনাদের ভালবাসা চাই। তিনি আরো বলেন

সকল সাংবাদিক এক হয়ে কাজ করলে লোহাগাড়ায় দুর্নীতি থাকবেনা। এলাকার সন্ত্রাস, মাদক, চুরি-ডাকাতি দমনে সাংবাদিকদের অবদান রয়েছে। আমার বাবা নুরুল ইসলাম সাহেব অসহায় মানুষদের ঘরবাড়ী করে দিয়েছেন। গরীব মেয়েদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করে গেছেন।

আমাদের ইসমাঈল আনজুমানে ট্রাস্টের উদ্যোগে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করা হচ্ছে। শীঘ্রই আধুনগর ও বড়হাতিয়া সিমান্ত এলাকার আমতলীতে অনেক অসহায় মানুষকে ঘর করে দেয়া হবে।

মতবিনিময় কালে বক্তব্য রাখেন নোমান গ্রুপের ভাইস চেয়ারম্যান সৈয়দা সাফিয়া খাঁতুন, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন,

লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, লোহাগাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাব একাংশের সাধারণ সম্পাদক কাইসার হামিদ,

লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুকসি সিকদার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে লোহাগাড়ায় কর্মরত সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews