1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় ২২ হাজার ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার

  • মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে

উখিয়ায় ২২ হাজার ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস :

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

সোমবার ১১(ডিসেম্বর) রাতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাপাড়া এলাকায় মীর আহম্মদ এর বাড়ির ছালামত উল্লাহ প্রকাশ বাসু এর ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদককারবারী হলেন, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর পশ্চিম সোনাপাড়া এলাকার আজিজুল হকের ছেলে সাইদুল হক রুবেল (৩৮)।

মঙ্গলবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী।

তিনি আরও জানান কক্সবাজার র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাপাড়া এলাকায় মীর আহম্মদ এর বাড়ির ছালামত উল্লাহ প্রকাশ বাসু এর ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় জন্য অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার ১১ ডিসেম্বর অনুমান ৮ ঘটিকায় র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে একজন মাদক কারবারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাদক কারবারী তার সাথে থাকা আরও তিন সহযোগীর নাম ঠিকানা প্রকাশ করে এবং তারা র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দ্রুত পলায়ন করেছে বলে জানায়। আরও জানায় যে, বর্ণিত ব্যক্তির রান্নাঘরের মাঝখানে মাটির নিচে প্লাষ্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় মাদকদ্রব্য ইয়াবা রয়েছে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মাদক কারবারীর দেয়া তথ্যের ভিত্তিতে তল্লাশী অভিযান পরিচালনা করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থা থেকে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেপ্তারকৃত সাইদুল হক রুবেল ও পলাতক মাদক কারবারীরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা মাদকদ্রব্য ইয়াবা বিভিন্ন কৌশলে অবৈধ পথে সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে এবং

অভিনব নিত্য নতুন পন্থায় নিজের বসত ঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রেখে মজুদ করতো। পরবর্তী পরষ্পর পরস্পরের সহায়তায় খুবই চতুরতার সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে স্থানীয় এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews