1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

একজন মানবিক ওসির বিদায়

  • মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে

একজন মানবিক ওসির বিদায়

রাকিবুল ইসলাম রুবেল,লালমনিরহাট অফিস:

লালমনিরহাট জেলার আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক ৯ মাসপূর্বে যোগদান করেন।এই অল্প সময়ে আদিতমারী বাসীর কাছে নিজেকে মানবিক ওসি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

সরকারি চাকুরীতে বদলী একটা নিয়ম।সেই নিয়মে তাকেও যেতে হচ্ছে।তিনি পঞ্চগড় জেলার বোদা থানায় যোগদান করবেন।বিদায় কালে তিনি সাংবাদিকদের মাধ্যমে আদিতমারী বাসীর উদ্দেশ্যে বলেন,

 গত ২২/০২/২০২৩ খ্রিঃ আমি আদিতমারী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করি। প্রায় ০৯ মাস ২০ দিন আপনাদের মাঝে ছিলাম। সরকারি চাকরিতে বদলির ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে সম্প্রতি আমাকে বোদা থানা, পঞ্চগড় এর অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।

এই ক্ষণিক সময়ে আমার সাধ্যের মধ্যে চেষ্টা করেছি আপনাদের যর্থাথ সেবা করে বাংলাদেশ পুলিশ সম্পর্কে আদিতমারী থানাবাসীর কাছে পজিটিভ ধারণা তৈরি করতে।

আমার এই স্বল্প সময়ের পথচলায় আদিতমারী থানা এলাকার সম্মানিত অধিবাসী, বীর মুক্তিযোদ্ধা,  শিক্ষক মন্ডলী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,

প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক ও সংবাদ কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশাজীবীর সকল সদস্য, লালমনিরহাট জেলা সহ আদিতমারী থানার সকল পুলিশ সদস্য, সুশীল সমাজসহ এলাকাবাসি সকলের অকৃত্রিম ভালবাসা ও সহায়তা পেয়েছি।

আপনাদের সহযোগিতা ও সমর্থন আমার পথচলাকে করেছে অনাবিল স্বাচ্ছন্দময় ও সাবলীল। যাদের সহযোগিতা ছাড়া আমার এই পথচলা সম্ভব হতো না- সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কৃতজ্ঞতা প্রকাশ করছি রংপুর রেঞ্জ এর মান্যবর ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম স্যার, অতিরিক্ত ডিআইজি জনাব এসএম রশিদুল হক পিপিএম স্যার ও অন্যান্য সিনিয়র স্যারদের প্রতি।

শ্রদ্ধেয় স্যারদের নির্দেশনা, অনুপ্রেরনা ও  অকুন্ঠ সমর্থনে বোদা থানা, পঞ্চগড় মতো গুরুত্বপূর্ণ এলাকায় অফিসার ইনচার্জ হিসেবে মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। পাশাপাশি আদিতমারী থানায় স্বল্প সময়ে কর্মরত থাকাকালে সাবেক ও বর্তমান যে সকল সিনিয়র স্যারদের আন্তরিক সহযোগিতা,

পরামর্শ ও অকুন্ঠ সমর্থনে আমার এ মসৃন পথচলা, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বোপরি আদিতমারী থানায় আমার সাথে কর্মরত সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা পোষন করছি, যাদের ভালবাসা,

একাগ্রতা ও নিষ্ঠায় আদিতমারী থানার জনসাধারণের আস্থা অর্জন করা সম্ভব হয়েছে। এর ক্রেডিট আমার সকল অফিসার ফোর্স দের এবং আদিতমারী বাসীর। তবে বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে চেষ্টা করেছি আইনী কাঠামোর মধ্যে মানুষকে সেবা দিতে।

জানিনা কতটুকু পেরেছি। আইনি বাধ্যবাধকতা কিংবা আমার আচরনে কেউ কষ্ট পেয়ে থাকলে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি ও সকলের নিকট দোয়া/আর্শীবাদ এবং বরাবরের মত সহযোগিতা কামনা করছি ।

মহান আল্লাহ তায়ালা এর নিকট সবার অনাগত দিনগুলো যেন আরো সুন্দর, উজ্জ্বল ও নিরাপদ হয় সেই প্রার্থনা করছি। আমি চলে যাচ্ছি, কিন্তু বার বার আদিতমারীবাসীর ভালোবাসার টানে এবং মানুষকে ভালোবেসে ফিরে আসবো আদিতমারীর মাটিতে।

সেই প্রত্যাশায় আপাতত শেষ করছি আদিতমারীর ০৯ মাসের পথচলা। বিদায় মূহুর্তে সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সার্বিক মঙ্গলসহ সুস্বাস্থ্য কামনা  করছি।

সময় সল্পতার কারণে অনেকের সাথে যোগাযোগ করতে পারি নাই, এ জন্য ক্ষমা প্রার্থী। সর্বদাই ভালো থাকুক প্রিয় মানুষ গুলো। আমিন! আমার পরবর্তী কর্মস্থল বোদা থানা, পঞ্চগড়ে সবার আমন্ত্রণ রইল।

মোর নাম এই বলে খ্যাত হউক,আমি তোমাদেরই লোক’আর কিছু নয়, এই হউক শেষ পরিচয়।

মোঃ মোজাম্মেল হক অফিসার ইনচার্জ, আদিতমারী থানা, লালমনিরহাট।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews