1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে বালু উত্তোলনকালে ১ টি ট্রাক্টর জব্দ করেছে নৌ পুলিশ

  • রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে বালু উত্তোলনকালে ১ টি ট্রাক্টর জব্দ করেছে নৌ পুলিশ

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদী তীরবর্তী এলাকায় বালু উত্তোলনকালে নৌ-পুলিশ অভিযান চালিয়ে ১ টি ট্রাক্টর জব্দ করেছে। শনিবার (০৯ ডিসেম্বর) দুপুরে ট্রাক্টরটি জব্দ করে শিবগঞ্জ থানায় মামলা করে জমা দিয়েছে নৌ পুলিশ।

শনিবার দুপুরে অভিযান পরিচালনা করেন নৌ-পুলিশের রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার রুহুল কবির খান এর নির্দেশক্রমে গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ি, রাজশাহীর ইনচার্জ এস আই (নি:) অন্তর চক্রবর্তী এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নি:) আবুল কালাম, কনস্টেবল মো: আনারুল ইসলাম, কনস্টেবল মো: জাহাঙ্গীর আলম এর টহল দল।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর গ্রামস্থ সাত্তার মোড়ের দক্ষিণ পাশে পদ্মা নদীর তীরবর্তী চরে অবৈধভাবে মাটি-বালু উত্তোলন করে আসছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনকালে ০১ টি মাটি-বালু ভর্তি ট্রাক্টর জব্দ করেন।

এবং এ বিষয়ে শিবগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে রাজশাহীর গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির  ইনচার্জ এসআই অন্তর চক্রবর্তী বলেন, নদী তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাটি-বালি উত্তোলনের পরিবহন কাজে ব্যবহৃত ১টি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। অভিযানের সময় মাটি-বালু ব্যবসায়ীরা টের পেয়ে আগেই পালিয়ে যায়। 

পুলিশ বাদী হয়ে শিবগঞ্জ থানায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পলাতক দেখিয়ে অবৈধ মাটি-বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews