1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিরাজগঞ্জে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

  • শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

মো:দিল,সিরাজগঞ্জ প্রতিনি:

সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। জেলার তাবলিগ জামাতের (নিজাম-সাদ অনুসারী) উদ্যোগে আয়োজিত এ ইজতেমায় লক্ষাধিক মুসল্লির আগমন ঘটেছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে ইজতেমা শুরু হয়। সিরাজগঞ্জ পৌর শহরের রানীগ্রাম এলাকার যমুনা নদীর তীরে প্রায় ৫০ বিঘা জায়গাজুড়ে এ ইজতেমার আয়োজন করা হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এ আঞ্চলিক ইজতেমা।

ইজতেমা পরিচালনা কমিটির সদস্য ডা. এস এম নাজিম উদ্দিন জুয়েল বলেন , যমুনা নদীর তীরে স্বেচ্ছাশ্রমে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল। এতে জেলার ৯টি উপজেলার জন্য ভিন্ন ভিন্ন স্থান নির্ধারণ করা হয়েছে। ইজতেমায় মুসল্লিদের জন্য টয়লেটের ব্যবস্থা,

বিশুদ্ধ পানি ও ওজুখানার ব্যবস্থা রয়েছে। সেইসঙ্গে একটি মেডিকেল টিম সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা দিচ্ছে। পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা ইজতেমার সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।ইজতেমায় জেলায় বসবাসকারী মুসল্লি ছাড়াও মেহমান হিসেবে অংশ নিয়েছেন পাবনা, বগুড়া, নাটোর, নওগা,

টাঙ্গাইল ও মাদারীপুরের তাবলিগ জামাতের মুরুব্বিরা। এছাড়া ইন্দোনেশিয়া, ভারত ও মালয়েশিয়া থেকে আসা কয়েকটি জামাতের সদস্যরা ইজতেমায় অংশ নিয়েছেন বলে জানা গেছে।সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডল বলেন, ইজতেমার স্থান সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। যাতায়াতের রাস্তায় শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক সদস্যরা কাজ করছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews