1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাংলাদেশ সিরিজে কিউই দলে পরিবর্তনের ছড়াছড়ি

  • বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১২৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ সিরিজে কিউই দলে পরিবর্তনের ছড়াছড়ি

বাংলাদেশের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের সিরিজের পর ফুরসত নেই নিউজিল্যান্ডের। কেননা কিছুদিন পরই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য টাইগারদের আতিথ্য দেবে তারা। তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজের জন্য বিশ্রামে রাখা হয়েছে নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনকে।

টম ল্যাথামের নেতৃত্বে ১৩ সদ্যসের দলের প্রথমবার ডাক পেয়েছেন তিন জন। তারা হলেন; অলরাউন্ডার জশ ক্লাকসন, পেসার উইল ও’রউক এবং লেগ স্পিনার আদি অশোক। এই লেগ স্পিনারকে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের জন্য বিবেচনা করা হয়েছে।

প্রথম ম্যাচে খেলবেন অভিজ্ঞ লেগ স্পিনার ইশ সোধি।এছাড়া দুই তারকা পেসার টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের মতো অভিজ্ঞদেরও বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড।

 তারা ছাড়াও বিশ্রামে থাকছেন ড্যারিল মিচেল, মিচেল স্যাটনার, গ্লেন ফিলিপস, এবং ডেভন কনওয়ে। আর চোটের কারণে নেই মিচেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি, লকি ফার্গুসন।

এই সিরিজের জন্য অনেকটাই দ্বিতীয় সারির দল দিয়েছে নিউজিল্যান্ড। আগামী ১৭ ডিসেম্বর ডানেডিনে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

 এরপর ২০ ও ২৩ তারিখে হবে পরের দুই ম্যাচ। আগামী ১১ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ ক্রিকেট দল।

নিউজিল্যান্ডের ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চ্যাপমান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকলস, উইল ও’রউক, রাচিন রবীন্দ্র, ইশ সোধি (প্রথম ম্যাচের জন্য), আদি অশোক (২য় ও ৩য় ম্যাচের জন্য) ও উইল ইয়ং।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews