1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিরাজগঞ্জে এবার মুরগিবাহী কাভার্ড ভ্যানে আগুন

  • বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে এবার মুরগিবাহী কাভার্ড ভ্যানে আগুন 

মে:দিল,সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের শাহজাদপুরের মহাসড়কে ব্রয়লার মুরগিবাহী একটি কাভার্ড ভ্যান দাড় করিয়ে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এ সময় চালককেও মারপিট করে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। 

বিষয়টি  নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান।

আগুনের খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কাভার্ড ভ্যান ও ভ্যানে থাকা কয়েক হাজার মুরগির বাচ্চা পুড়ে যায়।

ঘটনাস্থল থেকে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান  বলেন, কাভার্ড ভ্যানটি কয়েক হাজার মুরগির বাচ্চা নিয়ে ঢাকা থেকে পাবনার ফরিদপুরে যাচ্ছিল।

পথিমধ্যে শাহজাদপুরের টেটিয়ারকান্দা এলাকায় পৌঁছালে কাভার্ড ভ্যানটি দাড় করিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সব পুড়ে গেছে। এসময় তারা কাভার্ড ভ্যানের চালককেও কিছুটা মারপিট করে পালিয়ে যায়। 

তিনি আরও বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং ফায়ারসার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তাৎক্ষণিক কাউকে আটক করা না গেলেও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, এর আগেও বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা কয়েক দফা অবরোধে সিরাজগঞ্জের মহাসড়কে কয়েকটি ট্রাক ও কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সর্বশেষ গত রোববার (৩ ডিসেম্বর)

রাত পৌনে ১০টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews