1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তামিম ও থাকছেন মিরপুর টেস্টে

  • বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে

তামিম ও থাকছেন মিরপুর টেস্টে 

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে বুধবার (৬ ডিসেম্বর) মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলা শুরু সকাল সাড়ে ৯টায়। এই ম্যাচে জয় ছাড়া বিকল্প ভাবছেন না টাইগারদের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। বিপরীতে আরেকটি স্পিন লড়াইয়ের প্রস্তুতির কথা জানিয়েছেন কিউই দলপতি টিম সাউদি।

স্কোয়াডে না থাকলেও এদিন মাঠে থাকছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবালও। তবে ক্রিকেটার হিসেবে না, ধারাভাষ্য প্যানেলে দেখা যাবে তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে বিষয়টি নিশ্চিত করেছেন তামিম। তবে পাঁচদিনের এই টেস্টে প্রতিদিনই তামিমকে দেখা যাবে না। আপাতত প্রথমদিন ধারাভাষ্য দেবেন তিনি।

তামিম লিখেছেন, বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথমদিন আগামীকাল (বুধবার) ধারাভাষ্য প্যানেলে অল্প সময়ের জন্য অংশ নেব। আমি থাকব বেলা ১২টা ৪০ মিনিট থেকে ১টা ১০ মিনিট এবং ১টা ৪০ মিনিট থেকে ২ টা ১০ মিনিট। আবারও ধারাভাষ্য বক্সের অভিজ্ঞতা নিতে প্রস্তুত।

তামিমের ভাষ্যমতে, আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব। তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপেও প্রস্তাব এসেছিল আমার কাছে। দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (আমাকে দেখা যেতে পারে)।

এর আগে, এক লাইভ অনুষ্ঠানে নিজের ধারাভাষ্য দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তামিম। এই ওপেনার জানিয়েছিলেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেতে পারে।

এমনকি চলমান ভারত বিশ্বকাপেও ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন। তবে সেটা শেষ পর্যন্ত আর হয়ে উঠেনি।

এরও আগে, ২০২১ সালেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল।

মূলত তরুণদের জায়গা করে দিতে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews