1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হিরো আলম তার প্রার্থিতা ফিরে পেতে ইসিতে হাজির

  • বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে

হিরো আলম তার প্রার্থিতা ফিরে পেতে ইসিতে হাজির

মনোনয়ন ফিরে পাওয়ার জন্য আপিল করতে নির্বাচনে কমিশনে গিয়েছেন বগুড়ার আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

বুধবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪২ মিনিটের দিকে আগারগাঁও নির্বাচন ভবনে প্রবেশ করেন তিনি।

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ কংগ্রেস জোট থেকে বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম। 

তবে যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার প্রার্থিতা বাতিল করেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, দলীয় প্রার্থী হলেও হিরো আলম স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র পূরণ করেন।

 রাজনৈতিক দলের স্থানে হিরো আলম লিখেছেন প্রযোজ্য নহে। এ ছাড়া কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তাকে ভোটার তালিকার এক শতাংশ সমর্থনের তথ্য জমা দিতে হবে। তিনি সেটিও করেননি। তারপর হলফনামার সঙ্গে সম্পদের আয়-ব্যয় বিবরণীও জমা দেননি।

প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার সময় হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন। পরে আপিল করে প্রার্থিতা ফিরে পান তিনি। 

এর আগে, বেশ কয়েকটি নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার মুখোমুখি হন আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর।

২০১৮ সালের নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলেন তিনি।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews