1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে বিএনপির মশাল মিছিল ছত্রভঙ্গ করলো আওয়ামী লীগ

  • সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৯১ বার পড়া হয়েছে

ভূঞাপুরে বিএনপির মশাল মিছিল ছত্রভঙ্গ করলো আওয়ামী লীগ

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে অবরোধের সমর্থনে সন্ধ্যায় বিএনপি ঝটিকা মশাল মিছিল বের করলে তা উপজেলা আওয়ামী লীগের কর্মীদের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।

রবিবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ভূঞাপুর-টাঙ্গাইল মহা সড়কের ভূঞাপুর প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এদিন সন্ধ্যা ৬ টার দিকে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিমুজ্জামানের নের্তৃত্বে অবরোধের সমর্থনে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মশাল মিছিল বের করা হয়।

পরে মিছিলটি ভূঞাপুর প্রেসক্লাবের সামনে এলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসানের নেতৃত্বে আওয়ামী লীগের কর্মীরা তাদের ধাওয়া দেয়। এসময় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় ও সড়কের মাঝে মশাল রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবরোধের সমর্থনে সন্ধ্যায় ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি মশাল মিছিল বের করি।

এ সময় হঠাৎ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসানের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা আমাদের ওপর হামলা করলে উভয়পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসলে আমরা ঘটনাস্থল ত্যাগ করি।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসান বলেন, সন্ধ্যায় বিএনপির নেতাকর্মী জ্বালাও-পোড়াও করার উদ্দেশ্যে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় মশাল মিছিল বের করে। পরে সাধারণ জনতা তাদের বাধা দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এটি আমার একার বিষয় না।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ্ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews