1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফিফা নারী আন্তর্জাতিক প্রীতি ফুটবল দুই ম্যাচের শেষটিতে আজ (৪ ডিসেম্বর) সিঙ্গাপুর জাতীয় নারী ফুটবল দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

  • সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে

ফিফা নারী আন্তর্জাতিক প্রীতি ফুটবল দুই ম্যাচের শেষটিতে আজ (৪ ডিসেম্বর) সিঙ্গাপুর জাতীয় নারী ফুটবল দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল তিনটায়।

এই ম্যাচটি অন্য কারণেও গুরুত্বপূর্ণ। চলতি বছরে বাংলাদেশ নারী ফুটবল দলের এটি শেষ আন্তর্জাতিক ম্যাচ। এদিকে ২০২৪ সালের মার্চের আগে জাতীয় পুরুষ ফুটবল দলেরও আর খেলা নেই।

তাই ফুটবল দলের জন্য আজই শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে ক্লাব পর্যায়ে আগামী ১১ ডিসেম্বর এএফসি কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবে বসুন্ধরা কিংস।

এর আগে, প্রথম ম্যাচে সাবিনা-তহুরাদের কাছে পাত্তাই পায়নি সিঙ্গাপুরের মেয়েরা। ৩-০ গোলে জয়ে ফুরফুরে মেজাজে সাইফুল বারী টিটুর শিষ্যরা। এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে ২-০ সিরিজ জিততে চায় বাংলাদেশ। অন্যদিকে শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় সিঙ্গাপুরের মেয়েরা।

এই ম্যাচে ড্র করলেও সিরিজ জিতবে বাংলাদেশ। তবে জয়েই বছরের শেষটা রাঙাতে চায় বাঘিনীরা।

বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটুর ভাষ্য,‌ প্রথম ম্যাচের পর ওরা (সিঙ্গাপুর) বুঝতে পেরেছে, আমরা কীভাবে খেলি। সেই অভিজ্ঞতা থেকে মাঠের খেলাতে ব্লক তৈরি করতে পারে যেন গোল না দিতে পারি। তাই আমাদের আরও সতর্ক হয়ে খেলতে হবে।

টিটু যোগ করেন, ওরা (সিঙ্গাপুর) এখানে এসে একদিন পরই ম্যাচ খেলেছে। দলটিতে পরিবর্তনও এসেছে অনেক। যার কারণে লড়াইটা সেভাবে করতে পারেনি।

তবে দ্বিতীয় ম্যাচে আমাদের ওদের অর্ধে সুযোগ না-ও দিতে পারে। এরপরও আমরা আগের মতো খেলে ম্যাচ জিতে মাঠ ছাড়তে চাই।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews