1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাজধানীতে ৪ বাসে আগুন, অবরোধের আগের রাতে

  • রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে

রাজধানীতে ৪ বাসে আগুন, অবরোধের আগের রাতে

অবরোধের আগের রাতে রাজধানীর আগারগাঁও, যাত্রাবাড়ি, গাবতলী ও মিরপুরে ৪ বাসে আগুনের ঘটনা ঘটেছে।শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ করাতী টোলা স্কুলের পেছনে আসমানী পরিবহনের একটি বাসে, রাত ১১টা ৯ মিনিটে গাবতলী বাস টার্মিনালে পদ্মা লাইন পরিবহন নামের একটি বাসে, মিরপুর-১ এর ফুটওভার ব্রিজের নিচে বিআরটিসির একটি দুতলা বাসে এবং রাত সোয়া ১১টার দিকে আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি বলেন, সায়েদাবাদে বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে। তবে আগারগাঁওয়ে ভূঁইয়া পরিবহন ও গাবতলীর বাস টার্মিনালে পদ্মা লাইন পরিবহনের বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।এদিকে, যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ করাতী টোলা স্কুলের পেছনে আসমানী পরিবহনের একটি বাসে আগুনের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে বাসের ভেতরের সবগুলো সিট পুড়ে গেছে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে রোববার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে নবম দফায় শুরু হচ্ছে বিএনপির ডাকা ফের ৪৮ ঘণ্টার অবরোধ।

এর আগে বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অষ্টম দফায় দেশজুড়ে ২৪ ঘণ্টার অবরোধ চলে। আর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে হরতাল।

প্রসঙ্গত, ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর বিভিন্ন মেয়াদে আটবার অবরোধ কর্মসূচির ডাক দেয় দলটি। রোববার (৩ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে নবম দফার অবরোধ।

অনলাইনে ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews