1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূমিকম্পে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৭৬ পোশাক শ্রমিক হাসপাতালে

  • শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে

ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি পোশাক কারখানার ৭৬ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন। তারা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। আহতদের মধ্যে ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটের সময় সারাদেশে ভূমিকম্প অনুভূত হলে চৌদ্দগ্রাম উপজেলার মিরশ্বানি এলাকার আমির শার্টস লিমিটেড নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার সোলাইমান বাদশা তিনি জানান, শনিবার সকালে ভূমিকম্প চলার সময় মিরশ্বানি এলাকায় অবস্থিত আমির শার্টস লিমিটেড নামের একটি পোশাক কারখানার তিনতলা এবং চারতলায় থেকে কাজ চলাকালীন

অবস্থায় ভূমিকম্প অনুভূত হয়। এ সময় তড়িঘড়ি করে সবাই নামতে গিয়ে অনেকে আহত হন। হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন ৭৬ জন পোশাক শ্রমিক। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো নামার সময় অনেকেই আহত হন। ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ২০ থেকে ২৫ জন মতো আহত হয়েছেন। তবে এসময় মানসিকভাবে বিধ্বস্ত হয়েও অনেকে হাসপাতালে এন্ট্রি নিয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি।

-অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews