আল গ্রিন এর উক্তিমতে “ আত্মহত্যা কোনো উত্তর নয় বরং জীবণ নামক যুদ্ধক্ষেত্র থেকে পালানোর অজুহাত মাত্র। এমনই এক আত্মহত্যার ঘটনা ঘটেছে চট্রগাম জেলার লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নে।
জানা যায়, গত১লা ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টার লোহাগাড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড দরবেশ হাট দিঘীর দক্ষিণ পাশে শাকিল (২৪) বিষপানে আত্মহত্যা করে। সে পেশায় একজন চালক। নিহতের পিতার নাম মোহাম্মদ রফিক । শাকিল বিবাহিত ও তার দুই কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় যুবনেতা ও সমাজ সেবক মোস্তাফিজুর রহমান এই প্রতিবেদককে জানান, বিকেল প্রায় ৪ টার সময় বাড়ীর পাশে শাকিল আত্মহত্যার জন্য বিষপান করলে তার পরিবারের লোকজন ঠিক পেয়ে শাকিলকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে- নিয়ে যায়।
সেখানে অবস্থার অবন্নতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে হাসপাতালে নিয়ার পথে সে মারা যায়।স্থানীয়রা বলেন শাকিলের সাথে ঠাকুর দিঘি এলাকার এক মহিলার পরকিয়া ছিল। সে ্ঐ মহিলাকে টাকা পয়সা দিত।
তার স্ত্রী এসব জেনেও তাকে নিষেধ করেছিল। কিন্তু সে শুনেনি। এই পরকিয়ার জেরেই সে আত্মহত্যা করে বলে পরিবারের ধারণা। তবে এই মৃতু নিয়ে পরিবারের লোকজনের সাথে তার কোন কিছুই ঘটেনি বলে জানান নিহতের পরিবারের স্বজনেরা।

Leave a Reply