1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জামিন না দেওয়ায় বিচারককে জুতা ছুড়ে মারলেন আসামি

  • বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে

জামিন না দেওয়ায় বিচারককে জুতা ছুড়ে মারলেন আসামি

চট্টগ্রামের একটি আদালতে জামিন না পেয়ে বিচারককে জুতো ছুড়ে মেরেছেন মো. মনির খাঁ মাইকেল (৩১) নামে আসামি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের সাইবার ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের দিকে পরপর দুটো জুতা ছোড়েন এ আসামি। তবে সেগুলো বিচারকের মাথার ওপর দিয়ে পেছনে চলে যায়।

আসামি মনির খাঁন চট্টগ্রামের নাসিরনগর থানার গোর্কন গ্রামের গোলাপ খাঁর ছেলে।চট্টগ্রামের  সাইবার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামি মনির কাঠগড়ায় উঠেই গালাগাল শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আসন লক্ষ্য করে পরপর দুটি জুতা ছুড়ে মারে সে। তবে জুতা বিচারকের গায়ে লাগেনি।

জামিন না দেওয়ায় এ ঘটনা ঘটায় মনির। জুতা ছুড়ে মারার ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করবে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে মনির খাঁ ওরফে মাইকেলের বিরুদ্ধে ২০২১ সালের ২২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন থানার এস আই তপু সাহা।

অন্য মামলায় আগে থেকে গ্রেফতার হয়ে কারাগারে থাকায় মামলার পরের দিন (২৩ জানুয়ারি) মনিরকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরপর থেকে কারাগারে আছেন মাইকেল। ২০২১ সালের ২০ জুন ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এ ঘটনায় চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, বিচারককে জুড়ো ছুড়ে মারার পর ওই আসামিকে আদালত থেকে ফিরিয়ে আনা হয়।

আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বিচারক মহোদয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews