1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিরাজগঞ্জের সবজি বোঝাই পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

  • বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের সবজি বোঝাই পিকআপে  আগুন দিয়েছে দুর্বৃত্তরা

মো:দিল,সিরাজগঞ্জ প্রতিনিধি :

বিএনপির ডাকা অষ্টম দফা অবরোধের আগের রাতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে জেলার সলঙ্গা থানার মহাসড়কের পাঁচলিয়া ও নলকার মাঝামাঝি আজিজ ফিলিং স্টেশন এলাকায় এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

পরিবহনে আগুন দেওয়ার খবর পাবার পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পিকআপটির সামনের পুরো অংশ পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ওয়াদুদ বলেন, একটি সবজিবাহী পিকআপ রাত সোয়া ৩টার দিকে উত্তরবঙ্গ থেকে সবজি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।

পিকআপটি আজিজ ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে সেখানে রাস্তা একটু ভাঙ্গা থাকায় পিকআপটি একটু গতি কমায়। এই সুযোগে কয়েকজন দুর্বৃত্ত মশাল জাতীয় কিছু দিয়ে পিকআপটির সামনের ছিটে আগুন ধরিয়ে দেন।

তিনি আরও বলেন, এসময় চালক ও হেলপার ভয়ে পিকআপ থেকে নেমে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পিকআপটির সামনের দিক পুড়ে গেছে। পিকআপটিতে আগুন দেওয়ায় দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews