1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

২৬ বছর পর ৪ জনকে মৃত্যুদণ্ড ও ১জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

  • সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

কুমিল্লায় বরুড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে মো. শহীদ উল্লাহ নামে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে ২৬ বছর পর ৪ জনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (২৭ নভেম্বর) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বরুড়া উপজেলার পরানপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো. ইউছুফ ও মো. বনি আমীন, ইউছুফের ভাতিজা মো. সোলায়মান, ইউছুফের শ্যালক আবদুল হক এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন ইউসুফের বড় বোন রজ্জবী বিবি।

জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে ১৯৯৮ সালের ২১ মে দিনের বেলায় আসামিদের সঙ্গে ফার্নিচার ব্যবসায়ী মো. শহীদ উল্লাহর কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে ঐদিন দিবাগত-রাত সাড়ে ৮টার দিকে আসামিরা ওই ব্যবসায়ীকে ডেকে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের ছোট ভাই মো. আমান উল্লা বাদী হয়ে পরদিন একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো. ইউসুফসহ ১৫ জনকে আসামি করে বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ এ মামলার তদন্ত শেষে মো. ইউসুফসহ ১৫ জনের বিরুদ্ধে প্রথমে ১৯৯৯ সালের ৮ এপ্রিল একটি এবং ২০০৪ সালের ৩০ অক্টোবর আরেকটি সম্পূরক চার্জশিট (অভিযোগপত্র) আদালতে দাখিল করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নুরুল ইসলাম জানান, আদালত এ মামলায় ১৫ জন আসামির মধ্যে চার আসামির মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামিদের মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে মামলাটি চলমান অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে।আসামিপক্ষের আইনজীবী আবদুল মমিন ফেরদৌস বলেন, মামলার রায়ের কপি হাতে পেলে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবে।

অনলাইন  ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews