1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হবিগঞ্জে মিছিল থেকে পণ্যবাহী ট্রাকে আগুন

  • সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে

বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধ চলাকালে হবিগঞ্জে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।সোমবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে হবিগঞ্জের বাইপাস সড়কের ধুলিয়াখাল এলাকায় আরএফএল কোম্পানির ওই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রোকনপুর আরএফএল কোম্পানির ডিপো থেকে পণ্য বোঝাই একটি ট্রাক আলমবাজার ডিলার পয়েন্টে যাওয়ার পথিমধ্যে হবিগঞ্জের বাইপাস সড়কের ধুলিয়াখাল এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত গ্লাস ভেঙে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ট্রাকে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ট্রাক চালক আব্দুস সত্তার বলেন, আরএফএল কোম্পানির রোকনপুর ডিপো থেকে আলমপুর বাজারের ডিলার পয়েন্টে প্লাস্টিক পণ্য নিয়ে যাচ্ছিলাম। ধুলিয়াখাল পৌঁছালে দেখি, ২০-২৫ যুবক মিছিল করছে। মিছিল দেখে আমি ট্রাক থামাই, এরপর কয়েকজন যুবক এসে প্রথমে গাড়ির গ্লাস ভাঙচুর করে, পরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়।

এ প্রসঙ্গে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান জানান, ট্রাকে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে। হরতাল-অবরোধের সমর্থকরা এ অগ্নিসংযোগ ঘটাতে পারে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেস্ক রিপোর্ট

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews