1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জন,পাশাপাশি দাফন হলো বাবা-ছেলে ও নাতনির

  • রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৫৫ বার পড়া হয়েছে

ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার বেলপুকুর এলাকায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নাটোরের নিহত ৫ জনের মধ্যে একই পরিবারের ৩ জনের দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের অন্য এক সদস্যের জানাজা বেলা ১১টায় ও অটোরিকশা চালকের জানাজা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

রোববার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে গুরুদাসপুর উপজেলার চককান্তপুর পশ্চিমপাড়া গ্রামের ঈদগাহ মাঠে দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৪ জনের ৩ জন ইউনুস আলী, তার ছেলে লাবু হোসেন ও নাতনি শারমিন খাতুনের জানাজা নামাজ শেষে চককান্তপুর পশ্চিমপাড়া গোরস্থানে তাদের দাফন করা হয়। জানাজা নামাজ পড়ান নিহত ইউনুস আলীর নাতি হাফেজ সাইফুল ইসলাম।

অন্যদিকে একই পরিবারের ইউনুস আলীর মেয়ে পারভিন খাতুনকে বেলা ১১টায় স্বামীর বাড়ি গুরুদাসপুর উপজেলার খীদির চাপিলা গ্রামে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন চাপিলা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য (মেম্বর) আব্দুর রহমান।

অপরদিকে নিহত সিএনজিচালিত আটোরিকশাচালক মোখলেসুর রহমানকে বেলা সাড়ে ১১টায় একই ইউনিয়নের মুকিমপুর গ্রামের গোরস্থান প্রাঙ্গণে জানাজা শেষে ওই গোরস্থানেই দাফন করা হবে বলে জানান চাপিলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য (মেম্বর) মো. রবিন ইসলাম।

এর আগে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শনিবার দিবাগত রাত ২টার দিকে গুরুদাসপুর উপজেলার চককান্তপুর গ্রামে নিয়ে আসা হয়। সেখান থেকে রাতেই পারভিন খাতুনের মরদেহ তার স্বামীর বাড়ি চাপিলায় ও অটোরিকশাচালক মোখলেসুর রহমানকে মুকিমপুর গ্রামে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সকাল থেকেই নিহতদের বাড়িতে সমবেদনা জানাতে ভীড় জামান স্থানীয় গ্রামবাসী। স্বজনদের আহাজারিতে চককান্তপুর গ্রামের বাতাস ভারি হয়ে উঠে।

নিহত লাবু হোসেনের স্ত্রী খালেদা বেগম নয় বছরের ছেলে নাছির ও দুই বছরের মেয়ে মাওয়াকে বুকে জড়িয়ে কান্না করছেন। মাঝে মাঝেই শোকে মুর্ছা যাচ্ছেন। বিলাপ করতে করতে নিহত লাবুর স্ত্রী খালেদা বেগম বলেন, তার শ্বশুর দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। কিছুদিন পর পরই চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হতো।

শনিবার কেমোথেরাপি দেওয়ার জন্য শ্বশুরকে নিয়ে তার স্বামী লাবু, দেবরের মেয়ে শারমিন এবং ননদ পারভিন সিএনজি যোগে রাজশাহী মেডিকেলে যাওয়ার পথে দুর্ঘটনায় মারা যায়, শ্বশুরের সঙ্গে তিনি স্বামীকে হারিয়ে দুই সন্তান নিয়ে অথৈ সাগরে পড়লেন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews