1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গোমস্তাপুরে দাফনের তিন মাস পরে কবর থেকে লাশ উত্তোলন

  • শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে

গোমস্তাপুরে দাফনের তিন মাস পরে কবর থেকে লাশ উত্তোলন

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তিন মাস পর শমসের আলী (৪০) নামে এক ব্যক্তির লাশ কবর থেকে  উত্তোলন করা হয়েছে। আজ শনিবার (২৫ নভেম্বর ) দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর  এলাকার বহিপাড়া কবরস্থান থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস এর উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- চিকিৎসক ডা.ইসমাইল হোসেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল হাসেম, এসআই আব্দুল বারি, এসআই আফজাল হোসেন,

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। লাশটি  উত্তোলন ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।  

মামলার বাদী নিহত শমসের আলীর স্ত্রী জেসমিন বেগম জানান, আমরা গত ১৭ আগস্ট দাওয়াত খেতে রাজশাহীতে যায়। পরদিন তিনটার সময় আমাকে অন্য লোকের ফোন থেকে ফোন করা হয়।

আমার স্বামী মারা গেছে বলে। কিন্তু আমার আসতে সন্ধ্যা লেগে যায়। আমরা আসার পর গলায় রক্ত দেখে আমি কেমন হয়ে গেছিলাম। তারপর আমাকে আত্মীয়-স্বজন নিয়ে গিয়ে ঘরে আটকে রেখে দিয়েছিলো। এটা স্বাভাবিক মৃত্যু বলে। 

তারপর আমি বলি আমার জামাই ঢাকাতে আছে। আমার জামাই ঢাকা থেকে না আসা পর্যন্ত মাটি দিতে দিবো না। তারা আমার কথা না শুনে তাড়াহুড়ো করে গোসল দিয়ে লাশ মাটিতে দাফন করে।

গলার বিভিন্ন স্থানের দাগ দেখে তখন আমাদের সন্দেহ হয়। এবং দাফনের তিনদিন পর কোর্টে মামলা করি। মামলা পর্যালোচনা করে আদালত লাশটি উত্তোলন করার আদেশ দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews