সাংবাদিক রফিকুল রফিকুল ইসলাম রবি’র মা লতিফা বেগম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া…….. রাজিউন)। তিনি গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটিয়া গ্রামের মরহুম হাসমত আলী হাসু’র স্ত্রী।
রফিকুল ইসলাম রবি জাতীয় দৈনিক ‘দেশকাল’ পত্রিকার টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রতিনিধি ও ভূঞাপুর প্রেসক্লাবের সদস্য।
শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উপজেলার গাবসারা ইউনিয়নের জয়পুর গ্রামের বড় মেয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়ে, নাতি নাতনি, আত্নীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার (২৫ নভেম্বর) সকাল ৯ টায় নিকরাইল ইউনিয়নের মাটিকাটা হাফিজিয়া মাদরাসা মাঠে দ্বিতীয জানাজা শেষে মাটিকাটা কবরস্থান দাফন কর্য শেষ করা হয়। এর আগে রাত ৯ টায় গাবসারা ইউনিয়নের জয়পুর গ্রামের ঈদগাঁ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক রফিকুল ইসলাম রবি’র মা লতিফা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে নানা রোগে ভুগছিলেন। মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল,
সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাকসহ ভূঞাপুর প্রেসক্লাবের সকল সদস্য ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।




Leave a Reply