র্যাব-৬ এর একটি আভিধানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার আলমখালি যাত্রী ছাউনি এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর ২ সদস্যকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৬ এর সদর দপ্তরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ আহমেদ এর তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানান, র্যাব-৬ এর সদর দপ্তরের গোয়েন্দা শাখা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মাগুরা জেলার সদর থানার আলমখালী যাত্রী ছাউনি এলাকায় জঙ্গিসংগঠনের সদস্যরা একত্রে মিলিত হয়ে গোপন বৈঠক করছে।
এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে মোঃ ঈষান হালদার ও মোঃ আব্দুল করিম নামের ২ জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করে। অভিযানের সময় অজ্ঞাত আরও ৩-৪ জন পালিয়ে যায় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
র্যাব আরো জানান, তারা আফগানিস্তানের তালেবান এর উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের উভয়ের বিরুদ্ধে ইতিপূর্বে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

অনলাইন ডেস্ক
Leave a Reply