1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কোনও দল অংশগ্রহণ না করলেও নির্বাচন যথাসময়েই হবে (ইসি)

  • বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২২৭ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, ‘নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। কোনও দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচন হবে, সেই লক্ষ্যে কাজও করে যাচ্ছে কমিশন। তবে বিশেষ কোনও দল নির্বাচনে আসলে নির্বাচন কমিশন তফসিল পেছানো যেতে পারে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সিলেট ও সুনামগঞ্জের রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপি নির্বাচনে না আসলে প্রভাব পড়ার কোনও আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নে ইসি আনিছুর রহমান বলেন, ‘গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী ৭০ ভাগ দল নির্বাচনে অংশগ্রহণের কথা উঠছে। ৭০ ভাগ যদি হয়ে থাকে, যদিও কত ভাগ সেটি নির্বাচন কমিশন বিশ্লেষণ করেনি। যদি ৭০ ভাগই অংশ নিয়ে থাকে তবে নির্বাচনে প্রভাব পড়ার কোনও কারণ নেই।

জাতীয় পার্টি নির্বাচন পেছানোর আহ্বান করছে এমনটি শোনা যাচ্ছে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জাতীয় পার্টি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি। যদি সেভাবে আসে এবং যৌক্তিক কোনও কারণ থাকে তবে আমরা আলোচনা করে দেখবো।’

তাদের তালিকায় ৪৪টি রাজনৈতিক সংগঠন রয়েছে জানিয়ে ইসি বলেন, ‘শতভাগ দল কখনোই নির্বাচনে আসেনি এবং অংশ নেয়নি, এমনটি ইতিহাস বলে। যখন অধিকাংশ দল নির্বাচন করে তখন নির্বাচনের একটা আমেজ চলে আসে। আমাদের সঙ্গে রেজিস্টার্ড আছে ৪৪টি দল, তারা সবাই অংশগ্রহণ করুক, এটিই আমরা চাই। ৩০ নভেম্বর পর্যন্ত নমিনেশন পেপার জমা দেওয়ার সময় আছে। কাজেই আমরা আহ্বান করবো, সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews