1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ছাত্রলীগ নেতার বাসায় বোমা বানাতে গিয়ে নিহত বোমা কারিগর

  • মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে

ভোলার লালমোহন উপজেলায় ছাত্রলীগ নেতার বাড়িতে বোমা বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন আজাহার মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, বোমা বানানোর সময় বিস্ফোরণ হলে এই দুই ব্যক্তি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম মো. মনির বয়াতি (৪৭)। তিনি জনতা বাজার এলাকার তালেব আলীর ছেলে। বিস্ফোরণে আহত মো. ফিরোজ (৩৫) একই এলাকার অজিউল্লাহ মাঝির ছেলে। ফিরোজকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বলেন, বোমা বানাতে গিয়ে, নাকি কেউ বোমা ছুড়ে বিস্ফোরণ ঘটিয়েছে, সঠিকভাবে তা এখন বলা যাচ্ছে না। এ ঘটনায় তদন্ত চলছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

বিস্ফোরণের ঘটনাটি যে বাড়িতে ঘটেছে, সেটি আজহারুল ইসলাম মাঝি (৬৫) নামের ওই এলাকার এক বাসিন্দার। আজহারুলের ছেলে মো. শরিফুল ইসলাম ওরফে জয় ধলীগৌরনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বিস্ফোরণটি শরিফুলের কক্ষে ঘটেছে বলে জানিয়েছেন তাঁর বাবা।

আজহারুল ইসলাম বলেন, গতকাল রাত ১২টার দিকে তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বোমা বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়। তখন উঠে দেখেন, তাঁর ছেলে মো. শরিফুল ইসলামের ঘরের চাল ও বেড়া উড়ে গেছে। ঘর থেকে পুত্রবধূরা নাতি-নাতনিদের নিয়ে দিগ্‌বিদিক ছুটছিলেন। ছেলেরা তখন বাজারে ছিলেন। তিনি ধোঁয়ার কারণে ভালোভাবে কিছু দেখতে পারছিলেন না। পরে যখন ধোঁয়া কমে যায়, তখন মনির বয়াতি ও মো. ফিরোজকে রক্তাক্ত পড়ে থাকতে দেখেন।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. মহসিন বলেন, আজ ভোর চারটার দিকে পুলিশ বোমা বিস্ফোরণে নিহত এক ব্যক্তিকে নিয়ে এসেছিল মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে। সেটি জানার পর পুলিশ লাশ নিয়ে যায়।

ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সালাউদ্দিন বলেন, মনির বয়াতি অনেক আগ থেকেই বোমার কারিগর হিসেবে পরিচিত। তিনি বিভিন্ন অপরাধী চক্রের হয়ে কাজ করতেন।

পুলিশ কর্মকর্তারা জানান, নিহত মনির বয়াতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে বোমা তৈরি ও বিস্ফোরণ ঘটানোর অভিযোগও রয়েছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews