1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাসে গোদাগাড়ীতে আগুন দিয়েছে হরতালকারীরা

  • সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাসে গোদাগাড়ীতে আগুন দিয়েছে হরতালকারীরা

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর গোদাগাড়ীতে শিমু নুরতাজ পরিবহণ নামে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতালকারীরা। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা পোনে ৬টার দিকে উপজেলার উদপুর নামকস্থনে যাত্রীবাহী বাসে পেট্রোল দিয়ে আগুন দেন হরতালকারীরা

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ব ১৪-৫৯০১ যাত্রীবাহী একটি বাস রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উদপুর এলাকায় আসলে বাসের যাত্রীদের নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আসে।

শিমু নুরতাজ পরিবহনের চালক তোহিদুল ইসলাম বাবু বলেন, রাজশাহী থেকে ৪০জন যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যাচ্ছিলাম।

কিন্তু হঠাৎ করে কয়েকজন ব্যাক্তি উদপুরে বাসটিকে যাত্রী বেশে থামিয়ে বাসের সকল যাত্রীকে নামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে করে কেউ আহত হয়নি বলে তিনি জানান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম, গোদাগাড়ী থানার ওসি আব্দুল মতিন এবং ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে । যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় দুর্বৃত্তদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, কারা বাসে আগুন দিয়েছে তা জানা যায়নি। দ্রুত পালিয়ে যাওয়ায় লোকজন তাদের চিনতে পারেননি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews