1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেল চিকিৎসকের

  • বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২২৮ বার পড়া হয়েছে

ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেল চিকিৎসকের

কক্সবাজারের চকরিয়ায় মিনিট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ডা. সৈয়দুল ওমাম (২৮)। তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পুটিভিলা এলাকার চৌধুরীপাড়া গ্রামের শাহাজাহান চৌধুরীর ছেলে। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে কর্মরত ছিলেন তিনি। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় জানান, চট্টগ্রামের লোহাগাড়া থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস কক্সবাজার যাচ্ছিল। চট্টগ্রামগামী একটি মিনিট্রাক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় পৌঁছালে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলে মাইক্রোবাসের যাত্রী চিকিৎসক সৈয়দুল ওমাম নিহত হন। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

মালুমঘাট হাইওয়ের পরিদর্শক মো. ইকবাল বাহার মজুমদার বলেন, মিনিট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত ও ৭ জন আহত হয়েছেন।

মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। চালক ও সহযোগী পালিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংগ্রহ  আরটিভি নিউজ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews