“এসো করি রক্তদান-হাঁসবে রোগি বাঁচবে প্রান” শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে রক্তের খোঁজে আমরা সেচ্ছাসেবি সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ শিবতলার মোমিন ডিজিটাল ডেকোরেটর এন্ড সাউন্ড সিস্টেম এর সহযোগিতায় শুক্রবার (১০ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবেন্দ্র নাথ উরাওঁ, উপ-পরিচালক স্থাণীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জ।

বক্তব্য তিনি বলেন, রক্ত দেয়া মহৎ কাজ, যা রক্তের খোঁজে আমরা রক্তদান সংগঠন করে যাচ্ছে। রক্ত দেয়ার সাহসই প্রকৃত সাহস, যারা রক্ত দেয় তারাই প্রকৃত বীর। যারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ায় তারাই জীবনে সফল হবে। এই সংগঠনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোজহারুল ইসলাম তরু, তিনি বলেন, এই সংগঠন সুনামের সাথে মানুষের পাশে দাড়াচ্ছে এটা সত্যিই প্রশংসনীয়।

রক্তের কোন ধর্ম নেই তফাৎ নেই। এটা আল্লাহর দানীয়। আমি নিজেও রক্ত দান করি। তাই সবাই আল্লাহর দানীয় এই রক্ত মানুষের প্রয়োজনে বিলিয়ে দিন।৷ এই মহত্ত্ব কাজে উদ্বুদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান। সংগঠনে সহযোগিতার প্রত্যায় ব্যক্ত করেন তিনি।
রক্তের খোঁজে আমরা সংগঠনের সভাপতি শ্রী স্বাধীন চন্দ্র সাহার সভাপতিত্বে ও রাফিয়া আহমেদের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল ইসলাম,
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ডঃ ফারুকুর রহমান ফয়সল, নইস খামারের নির্বাহী পরিচালক আব্দুল ওয়াহাব প্রমুখ।




Leave a Reply