রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়ীদহ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ময়নায় টেক, বাড়ি গনর ৫ – ৬ এস পিলার এর মাঝামাঝি, আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর আনুমানিক ১২ টার দিকে সীমান্ত এলাকার জিরো পয়েন্টে এক যুবক ঘাস কাটার সময় বিএসএফের গুলিতে নিহত হয়।
নিহত যুবক গোদাগাড়ী উপজেলার চর আষাড়ীদহ ৫ নম্বর ওয়ার্ডেট ময়নার টেক, বাড়ী গনর গ্রামের:হাসিবুল ইসলামের ছেলে সুমিরুল ইসলাম (১৪)পিতা হাসিবুল।
স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের ন্যায় আজও গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে বের হয়। এরপর ঘাস কাটতে জিরো পয়েন্টের কাছাকাছি বাংলাদেশের ভেতরই থাকে এ সময় বিএসএফ দুর থেকে গুলি করে ।
এ বিষয়ে স্থানীয়রা বলেন সীমান্ত এলাকায় আমাদের জমি জায়গা আছে, চাষাবাদের উদ্দেশ্যে আমরা গেলে বিএসএফের অত্যাচারে আমরা ফসল আবাদ করতে পারিনা, এর আগেও এমন অনেক ঘটনা ঘটেছে।
চর আশাড়ীদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মনিরুল ইসলাম বলেন বাংলাদেশের মধ্যে চারজন ছেলে একসঙ্গে ঘাস কাটতে যায়। বাংলাদেশের সীমান্তের মধ্যে তারা ঘাস কাটছিলো এ সময় বিএসএফ তাদের দেখে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ সময়ে ঘটনাস্থলে একজন নিহত হয়। চেয়ারম্যান বলেন আমি এ ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।



Leave a Reply