চাঁপাইনবাবগঞ্জে অবিস্ফোরিত পাঁচটি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাব।মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট-কুথানি পাড়া এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সদস্যা।
আজ বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
জানানো হয়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে সদর উপজেলার কুথানীপাড়া এলাকায় সিমেন্টের একটি ব্যাগে বেশ কয়েকটি তাজা ককটেল পরিত্যাক্ত অবস্থায় রয়েছে।
পরে অভিযান চালিয়ে অবিস্ফোরিত ককটেলগুলো উদ্ধার করা হয়। এর আগে রাজশাহী থেকে র্যাবের একটি বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। তারা ককটেলগুলে নিষ্ক্রিয় করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।
র্যাবের পক্ষে জানানো হয়,একটি সন্ত্রাসী গোষ্ঠী হরতাল অবরোধকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীলতা করার লক্ষে ককটেলগুলো মজুদ করেছিল। ককটেল মজুদকারিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply