1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তাপস-বুবলী বিতর্কে অপু বিশ্বাসের বক্তব্য: সত্য প্রকাশ্যে আসবে

  • রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৬৬ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে সম্প্রতি যে বিতর্কের সৃষ্টি হয়েছে তাতে এবার মুখ খুলেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি বলেন, “এসব ব্যাপারে আমি কখনো কথা বলতে চাই না। তবে আমাকে কিছু বলতে হবে না। সব সত্যি এমনিই প্রকাশ্যে আসবে।”

গত শনিবার (৪ নভেম্বর) তাপসের স্ত্রী ফারজানা মুন্নির ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। ওই স্ট্যাটাসে দাবি করা হয়, বুবলী ও তাপসের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। এই স্ট্যাটাসের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

এদিকে, মুন্নি পরে জানান, তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। তিনি এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান।বুবলীও এই বিষয়ে গণমাধ্যমের কাছে বলেন, “এসব নোংরা ষড়যন্ত্র আর কত নেব জানা নেই। সাংবাদিকদের মাধ্যমে সকালে একটা ফেসবুক পোস্টের বিষয়ে জানতে পারলাম। এ নিয়ে কথা বলতে রুচিতে বাঁধছে। শুনেছি ফেসবুক আইডি হ্যাক করে পোস্টটি করা হয়েছিল। হ্যাকারদের শনাক্ত করার কাজ চলছে।”

তিনি আরও বলেন, “কিছুদিন ধরে একটি গ্রুপ ব্যক্তিগতভাবে তার প্রতিটি কাজের বিষয়ে নানাভাবে নোংরামি শুরু করেছে। এখন আমি টিএম ফিল্মসের ‘খেলা হবে’ নামে নতুন সিনেমা করতে যাচ্ছি, তখনই এরা পরিবেশ কীভাবে নোংরা করবে সেই পায়তারা করছে।”

তাপস ও মুন্নীর সঙ্গে সম্পর্কের বিষয়ে বুবলী বলেন, “তাপস ভাই ও মুন্নি আপুকে আমি প্রচণ্ড সম্মান করি। তাদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ ও সম্মানের। তাপস ভাইয়ার আগে মুন্নি আপুর সাথে আমার পরিচয়। আপু আমার অনেক বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। এই দম্পতি আমাকে অনেক স্নেহ করেন। আমরা শিল্পী মানুষ, আমাদের কাজগুলো শৈল্পিক, তাই শুটিংয়ে সময় দেওয়াটা আমার কাছে বেশি গুরত্বপূর্ণ। এসব নোংরা গ্রুপ বা হ্যাকার বা যারা ট্রল করে তাদের নিয়ে ভেবে সময় নষ্ট করার মানে নেই।” 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews