৪ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে নির্বাচন কমিশন আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতির অগ্রগতি প্রসঙ্গে আলোচনা সভায় সুষ্ঠ ও অংশগ্রহণমুলক নির্বাচনের প্রশ্নে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৫ দফা দাবির কথা বলেন।
মুক্তিজোটের সংগঠন প্রধান— আবু লায়েস মুন্না ও পরিচালনা বোর্ড প্রধান— মোঃ শাহজামাল আমিরুল উক্ত সভায় মুক্তিজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সুষ্ঠ ও অংশগ্রহণমুলক নির্বাচনের প্রশ্নে মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্নার লিখিত বক্তব্য উল্লেখিত ৫ দফা হলঃ
১. নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতায় নির্বাচনকালীন সময়ে “স্বরাষ্ট্র এবং জনপ্রশাসন” মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে দেয়ার সুনির্দিষ্ট আইন পাশের দাবী করছে মুক্তিজোট। কারণ নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন মূখ্যতঃ স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে সরকারমুখীনতায় ঝুলে থাকে। ইতোমধ্য আমরা পত্রিকা মারফত জেনেছি বর্তমান নির্বাচন কমিশন ডিসিদের কাছে সহায়তা চাইছে এবং তা দেওয়ার জন্যও ডিসিরা কথা দিচ্ছেন। এরকম সহায়তার কথা বলছি না। মুক্তিজোট দাবী করছে— স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে সরাসরি নির্বাচন কমিশনের অধীনে আনতে হবে; নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে আইন সংশোধন করতে হবে যাতে উক্ত মন্ত্রণালয় অধীভুক্ত সকল কর্মচারী কর্মকর্তা নির্বাচনকালীন সময় কমিশনের আদেশ নির্দেশ মেনে চলতে বাধ্য থাকে।
২. সকল নির্বাচনে পোলিং এজেন্ট প্রথা বাতিল করতে হবে। বর্তমানে দেশে প্রায় অর্ধশত দল নিবন্ধিত। এছাড়াও অনেকে স্বতন্ত্র নির্বাচন করে যদি একটি কেন্দ্রে ৫০ জন প্রর্থী থাকে এবং তাদের ৫০ জন পোলিং এজেন্ট থাকে তাহলে ভোটারদের প্রভাবিত করতে এবং ভোট সেন্টার থেকে ব্যালট বাক্সে জাল ভোট দিতে আর কিছুই লাগে না। তাই এই প্রথা বাতিল করতে হবে।
৩. যেহেতু নির্বাচন করে নির্বাচন কমিশন তাই নির্বাচন কর্মকর্তাকেই রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিতে হবে।৪.প্রবাসীদের অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে।৫. শাসন ব্যবস্থা সম্পর্কে ন্যূন্যতম ধারণা যাঁদের আছে তাঁরাই জানেন, নির্বাচিত সরকার কখনই অন্তর্বর্তী বা নির্বাচনকালীন সরকার (Interim Government) হতে পারে না এবং নির্বাচনকালীন সরকার আর নির্বাচিত সংসদীয় সরকার এক প্রসঙ্গ নয়। সেক্ষেত্রে মুক্তিজোটের সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে— নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের দলীয় সভাপতি ও সাধারন সম্পাদকদের সমন্বয়ে গঠিত হবে জাতীয় পরিষদ।
জাতীয় পরিষদের সাধারণ কর্ম নির্বাহের জন্য আহ্বায়ক হিসেবে নির্দিষ্ট থাকবেন পদাধিকার বলে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার। আর উক্ত জাতীয় পরিষদের প্রধান তথা চূড়ান্ত নির্দেশদানকারী কর্তৃত্বে থাকবেন মহামান্য রাষ্ট্রপতি। নির্বাচনকালীন সময়ে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক সংসদ ভেঙে দিয়ে উক্ত জাতীয় পরিষদের দলীয় প্রধানদের মধ্যে যিনি ইতোপূর্বে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন ও সর্বজন গ্রহণযোগ্য এমন কাউকে ‘নির্বাহী প্রধান’ নিযুক্ত করবেন এবং নিযুক্ত করামাত্রই তা নির্বাচনকালীন সময় Suo Moto Government হিসেবে সক্রিয় হয়ে উঠবে।
স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন বুকে নিয়ে যাঁরা আত্মাহুতি দিয়েছিলেন আজকের আধুনিক বাংলাদেশ তাঁদের স্বপ্নেরই বিনির্মাণ হবে এই প্রত্যাশা করে মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না কমিশন সভায় উপস্থিত সকলকে মুক্তিজোটের পক্ষথেকে সংগ্রামী শুভেচ্ছা জানান।

Leave a Reply