1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

স্বেচ্ছাসেবী সংগঠন “চাঁপাই ব্লাড লাভার” এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে

স্বেচ্ছাসেবী সংগঠন “চাঁপাই ব্লাড লাভার” এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

নিজস্ব প্রতিবেদকঃ

“রক্ত দেই সুস্থ থাকি-অন্যের জীবন বাঁচিয়ে রাখি” এই স্লোগান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছে “চাঁপাই ব্লাড লাভার” নামে একটি অলাভজনক ও অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন। স্বেচ্ছায় রক্তদান এর মাধ্যমে মানব সেবায় নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে এই “চাঁপাই ব্লাড লাভার” সংগঠন গ্রুপটি।

সারাদেশে স্বেচ্ছায় রক্তদান ও রক্ত সংগ্রহ করে দেওয়ার লক্ষ্যে, ‘চাঁপাই ব্লাড লাভার” গ্রুপটি ঐক্যবদ্ধ হয়ে, সময় মতো রক্ত সংগ্রহ করে দিতে গঠন করা হয়েছে ১০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি।

শুক্রবার (০৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোডস্থ সোনামসজিদ প্রেসক্লাবের হলরুমে দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদস্যদের আইডি কার্ড বিতরণ ও কেক কাটা শেষে, এই প্রতিষ্ঠানের কমিটি ঘোষনা করা হয়। এবং উপদেষ্টার হাতে বিশেষ সন্মাননা ক্রেষ্ট তুলে দেন সংগঠন গ্রুপের সদস্যরা।

সংগঠনের কার্যক্রম সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনার জন্যই সর্বসম্মতিক্রমে “চাঁপাই ব্লাড লাভার” এর এই কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নূর জাকারিয়া, সাধারণ সম্পাদক মোঃ আকাশ আলী, সহ-সিনিয়র সভাপতি আব্দুল আলিম, সিনিয়র সভাপতি মোঃ রাইহান আলী, সহ-সভাপতি আব্দুল আহাদ, সহ সভাপতি রিজুয়ান রাজু, অর্থ সম্পাদক উসমান গনি জিহাদ, প্রচার সম্পাদক আব্দুল জাব্বার, পরিবেশ সম্পাদক মোঃ শামিম, গ্রুপ ম্যানেজমেন্ট সম্পাদক মোঃ উসমান আলী। আরও উপস্থিত ছিলেন হাসিবুল ইসলাম হাসিব, সোহেল রানা প্রমূখ।

“রক্ত দেই সুস্থ থাকি-অন্যের জীবন বাঁচিয়ে রাখি” এই প্রতিপাদ্য,

“চাঁপাই ব্লাড লাভার” এর উপদেষ্টা, সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক ফয়সাল আজম অপু’র সভাপতিত্বে ও সাংবাদিক হাসান ডলারের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা এস এ শাকিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম সোহাগ সহ আরো অনেকে।

চাঁপাই ব্লাড লাভার এর উপদেষ্টা সাংবাদিক ফয়সাল আজম অপু  বলেন, আমাদের এই সংগঠন কে তোমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা করি। পদ-পদবি কোন বড় বিষয় নয়। তোমার কর্ম তোমার নিজের পরিচয়।

আমি অতিশয় ক্ষুদ্র একজন মানুষ তবুও তোমাদেরকে নিয়ে একটি ভালো কাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আল্লাহ পাকের ইচ্ছা এবং তোমাদের সার্বিক সহযোগীতা পেলে ইনশাআল্লাহ আমরা নিশ্চয় ভালো কিছু করতে পারবো।

রক্তের জন্য যেন কোনো প্রাণ না হারায়, তার জন্য ডোনারদের সাথে আমাদের সব সময় যোগাযোগ রাখতে হবে। আমাদের ৫ হাজার সদস্যর মধ্যে সেতুবন্ধন তৈরী করে নিরলসভাবে কাজ করে যেতে হবে। তাহলেই আমরা সফল হবো ইনশাআল্লাহ।

সব শেষে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সকলের সুস্থতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews