1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শাহজাদপুরে প্রেট্রোল বোমা নিক্ষেপ করে মুক্তিযোদ্ধা কার্যালয় ও আ.লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ।

  • শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৬৮ বার পড়া হয়েছে

শাহজাদপুরে প্রেট্রোল বোমা নিক্ষেপ করে মুক্তিযোদ্ধা কার্যালয় ও আ.লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

মো:দিল,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের শাহজাদপুরে মুক্তিযোদ্ধা কার্যালয় ও ২টি ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ বিএনপি ও জামায়াতের দিকেই অভিযোগ করছেন।

জানা যায়, শুক্রবার (২ নভেম্বর) দিবাগত রাতের কোন এক সময় শাহজাদপুর উপজেলার পোরজনা বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধা কার্যালয় ও ইউনিয়ন আ.লীগ কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

একই রকমভাবে উপজেলার বেলতৈল ইউনিয়ন আ.লীগ কার্যালয়েও পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থাল গুলোতে উপস্থিত হয়, পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মো. খায়রুল বাসার ও পরিদর্শক তদন্ত মো. সাখাওয়াত হোসেন।

এসময় উপজেলা আ.লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, পৌর ছাত্রলীগের সভাপতি রানা শেখ, পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক নুর হোসেন রুবেল,

পোরজনা ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক সুনীল সাহা, বেলতৈল ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. মামুন ব্শ্বিাস, সাধারণ সম্পাদক আবুল হাশেম বকুল প্রমূখ।

 আ.লীগ নেতৃবৃন্দ গণমাধ্যম কে  বলেন, স্বাধীনতা বিরোধী বিএনপি ও জামায়াত চক্র দেশব্যাপী অগ্নি সন্ত্রাস, খুন, নৈরাজ্যের ধারাবাহিকতায় আমাদের স্বাধীনতার নায়ক বীর মুক্তিযোদ্ধাদের কার্যালয়ে ও পোরজনা ইউনিয়ন আ.লীগ কার্যালয় এবং বেলতৈল ইউনিয়ন আ.লীগ কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা করেছে।

বিএনপি জামায়াতের ডাকা হরতাল অবরোধ জনগন প্রত্যাখ্যান করেছে, বাংলাদেশ আ.লীগের নেতাকর্মীরা আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি রাজপথে থেকে জনগণের জানমালের নিরাপত্তা প্রদান করেছে।

এই বিষয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জান বলেন, পোরজনা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কার্যালয়, আ.লীগ কার্যালয় ও বেলতৈল ইউনিয়ন আ.লীগ কার্যালয়ে পেট্রোল নিক্ষেপের খবর পেয়ে দ্রুপ পুলিশের দুটি দল ঘটনাস্থল গুলোতে পাঠানো হয়। 

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে আলমত হিসেবে বেশকয়েকটি পেট্রোল বোমার খালি বোতল উদ্ধার করা হয়েছে। নাশকতার ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেথ্য. দলীয় কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে উক্ত ইউনিয়ন আ.লীগের উদ্দোগে আজ শুক্রবার বিকাল ৪টায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews