1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে ১২৬ টি ট্রাক আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় ছেড়ে গেছে

  • বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৮১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে ১২৬ টি ট্রাক আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় ছেড়ে গেছে 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের কারণে সোনামসজিদ স্থলবন্দরে আটকে থাকা পণ্যবাহী ২২৬টি ট্রাক কঠোর নিরাপত্তায় দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশে ছেড়ে গেছে। এর মধ্যে ১১৮ ট্রাকে পেঁয়াজ রয়েছে।

অবরোধের শেষ দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) শিবগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হায়াতের নেতৃত্বে পুলিশ-বিজিবি ও আনসার বাহিনীর পাহারায় ট্রাকগুলো সোনামসজিদ পানামা পোর্ট লিংক থেকে ছেড়ে যায়।

অবরোধে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে বাস বা অন্যান্য বড় যানবাহন চলাচল বন্ধ থাকলেও ছোট ছোট যানবাহন এবং পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক রয়েছে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ আঞ্চলিক সড়কে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে টহল দিচ্ছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, অবরোধ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত বলেন, জনগণের জানমাল রক্ষার্থে প্রশাসন সব সময় কাজ করছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১৮টি পেঁয়াজের ট্রাক ও অন্যান্য পণ্যবাহী ১০৮টিসহ মোট ২২৬টি ট্রাক দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে বন্দর ছেড়ে গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews